
ভোপালের গ্যাস দুর্ঘটনায় স্মৃতি ফিরিয়ে মহারাষ্ট্রের অম্বরনাথের রাসায়নিক কারখানায় গ্যাস লিকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
গ্যাস লিকের কথা প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হঠাই শহরবাসীরা গলা, নাক, চোখ এবং মুখে জ্বলন অনুভব করতে শুরু করেন। অনেকর আবার শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিয়েছিল। তখনও বিষয়টি প্রকাশ্যে আসেনি। ঘটনার কিছু ক্ষণের মধ্যে শহরে গ্যাস লিকের আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ওই রাসাযনিক কারখানায় পৌঁছেছে দমকল এবং দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের আধিকারিকরা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, রাসাযনিক বিক্রিয়ার কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতিরও অভিযোগ উঠেছে। গ্যাস লিক করে বিস্তীর্ণ এলাকায ছড়িয়ে পড়ায় ধোঁয়াশার মতো আস্তরণ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে খবর, গ্যাস ছড়িয়ে দৃশ্যমানতা নেমে গিয়েছে গোটা শহরে। প্রযোজন ছাড়া শহরবাসীকে বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তায় বেরোলেও নাক, মুখ ভাল করে ঢেকে রাখতে হবে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে বৈঠক করে পদক্ষেপ করা হয়েছে।









