গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk  থানে স্কুলে ২ শিশুকে যৌন নিগ্রহ, রণক্ষেত্র

     থানে স্কুলে ২ শিশুকে যৌন নিগ্রহ, রণক্ষেত্র

    0
    123
    2 children sexually assaulted in Thane school battlefield
    2 children sexually assaulted in Thane school battlefield
    আর জি কর কাণ্ডের মধ্যে থানের স্কুলে ৪ বছরের ২ শিশুকে সাফাইকর্মীর বিরুদ্ধে যৌন নিগ্রহের ঘটনায় রণক্ষেত্র মহারাষ্ট্র।
    স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্থানীয় বাদলপুর রেল স্টেশন রেল অবরোধ করেছে ক্ষিপ্ত জনতা।ভাঙচুর চালানোও হয়েছে।  ফলে ওই লাইনে ট্রেন চলাচল অনিয়মিত হয়ে পড়েছে। এদিকে, ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী দীপক কেশরকর। শুধু তাই নয় সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ১৬ আগস্ট। থানে জেলার একটি ইংরাজি মাধ্যম স্কুলের শৌচালয়ে চার বছরের দুই শিশুকে নিগ্রহের অভিযোগ ওঠে ২৩ বছরের এক সাফাইকর্মীর বিরুদ্ধে।এফআইআর দায়ের হওয়ার পর ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আর ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে বদলাপুর স্টেশনে। সেখানে ভাঙচুর চালানো হয়, থামানো হয় লোকাল ট্রেন।এরপরেই বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। পাল্টা রেললাইন দিয়ে পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ছে বিক্ষোভকারীরা।