গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Malda বাংলাদেশে কষ্টে ছিলেন, বিভীষিকা দিল্লি, বললেন সোনালি

    বাংলাদেশে কষ্টে ছিলেন, বিভীষিকা দিল্লি, বললেন সোনালি

    0
    311
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাংলাদেশে কষ্টে ছিলেন। দেশে ফিরে প্রথমবার মুখ খুলেছেন বীরভূমের সোনালি বিবি। দিল্লি যে তাঁর কাছে বিভিষিকা সেকথা তাঁর চোখে মুখে স্পষ্ট। আর কোনওদিন দিল্লি যাবেন না বলেও জানিয়েছেন।
    শুক্রবার সন্ধেয় ছেলের হাত ধরে মালদা সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন সোনালি বিবি। তাঁকে ফেরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশে প্রায় ৮ মাস ছিলেন। বাংলাদেশের জেলে থাকাকালীন মুখ্যমন্ত্রীর তরফে অর্থ সাহায্য করা হয়েছে বলে জানিয়েছেন সোনালি বিবি। সেখানে জেলের খাবার খেতে হয়েছে। সোনালি জানিয়েছেন দিল্লি পুলিশ তাঁদের ওপর অত্যাচার করেছিল। হাতেপায়ে ধরলেও তাঁদেরকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। এরপর বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। শুক্রবার সন্ধেয় দেশে ফেরার পর মালদা মেডিক্যাল কলেজে চেকআপ করা হয় অন্তঃসত্ত্বা সোনালি বিবির।
    এরপর শনিবার সকালে অ্যাম্বুলেন্সে করে বীরভূমের পাইকর গ্রামের বাড়িতে সোনালি ও তাঁর ৮ বছরের ছেলেকে নিয়ে যাওয়া হয়। রামপুরহাট মহকুমা হাসপাতালে তাঁর চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে।