মমতার বদান্যতায় এতদিন এদেশে, তোপ সুকান্তর, পাল্টা তৃণমূল

0
63
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

মমতার বদান্যতায় এবং আতিথেয়তায় পশ্চিমবঙ্গের যত্রতত্র উৎসবের মেজাজে বসবাস করছিল, তারা এই মুহূর্তে অপেক্ষা করছে বাংলাদেশে ফিরে যাওয়ার। উত্তর ২৪ পরগনার হাকিমপরের চেকপোস্টের শয়ে শয়ে অপেক্ষারত বাংলাদেশিদের ছবি পোস্ট করে আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার তার।

কথায় এঁরা নিজেরাই স্বীকার করছেন এসআইআর-র চাপে বাংলাদেশে ফিরে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের সাম্রাজ্য এবং গদি বাঁচাতে এতদিন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যত্ন করে লালনপালন করেছেন। আক্রমণ করে বলেছেন রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে রাজ্য তথা দেশের নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পাল্টা তৃণমূলের তরফে কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন বাংলাদেশে যাঁরা ফিরে যেতে চাইছেন তাঁরা এদেশে ঢুকলেন কি করে। এর দায়িত্ব তো স্বরাষ্ট্রমন্ত্রক, বিএসএফের। কিসের বিনিময়ে এঁদেরকে এদেশে ঢোকানো হয়েছে তার তদন্ত হওয়া উচিত।