
পশ্চিমবঙ্গে তাঁর অধ্যায় শেষের পথে। রাজ্যের মহান মানুষ যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, তার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। এক্স পোস্টে চিঠি শেয়ার করে এমনটাই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
চিঠিতে উল্লেখ, জাতীয় নেতৃত্বের নির্দেশ মেনে এই মহান মিশনের লক্ষ্য পূরণে কাজ করবেন। পাশাপাশি নিজের প্রিয় কেরালার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও তিনি জানিয়ে দিয়েছেন। এই পোস্টেই তিনি নিজের পদত্যাগপত্রের কপিও শেয়ার করেছেন। সেই সঙ্গে নিজের মতামত জানিয়ে সিভি আনন্দ বোস লিখেছেন, তিনি বিকশিত ভারত গড়ার লক্ষ্য নিয়ে কেরল যাচ্ছেন।
তিনি আরও বলেছেন, এই নতুন দায়িত্বকে তিনি তাঁর পবিত্র কর্তব্য হিসেবে দেখছেন। কেরলের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি সুযোগ হিসেবে দেখেছেন। তিনি মানুষের জন্য, মানুষের সঙ্গে এবং মানুষের পাশে থেকে কাজ করবেন।




