
একজন প্রধানমন্ত্রীর কর্তব্য হল জনগণের সঙ্গে নিয়মিত কথা বলা। করোনা হোক কিংবা যুদ্ধ, মোদি সর্বদা সামনে এসে মানুষের জন্য কথা বলেন।
ভারত-পাক সংঘাতের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই ভাবেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর।পাশাপাশি, তিনি জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, তা অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছেন প্রধানমন্ত্রী মোদি। কংগ্রেস সাংসদ থারুর বলেছেন, টেলিভিশনের সামনে এসে মানুষের চোখের দিকে তাকিয়ে প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনা হোক কিংবা যুদ্ধ, মোদি তাঁর কর্তব্য পালন করেছেন। এর জন্য তিনি খুশি। এরপর অপারেশন সিঁদুর প্রসঙ্গে তিনি বলেছেন, গোটা পরিস্থিতি অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করা হয়েছে। কোনও পর্যায়েই কোনওরকম ত্রুটি ছিল না।এদিকে ভারত-পাক সংঘাতের মাঝে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস সাংসদ শশী থারুর প্রধানমন্ত্রীর ভাষণের প্রশংসা করে বলেছেন, গোটা বিশ্বের কাছে ভারত কী বার্তা দেওয়ার চেষ্টা করছে,সন্ত্রাসবাদকে শেষ করায় দেশ কতটা দৃঢ়প্রতিজ্ঞ।
এই সবকিছু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ভাষণে খুব ভালো করে উথ্থাপন করেছেন।
