
পশ্চিমবঙ্গের ২০২৬ বিধানসভা নির্বাচন কোনো রাজনৈতিক যুদ্ধ নয়, এটা জাতিকে, সভ্যতাকে বাঁচানোর যুদ্ধ। দেশকে বাঁচাতে বাংলা জিততে হবে। আমরা জিতব।
সম্প্রতি এমন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক বি এল সন্তোষ। এর পাল্টা তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ বলেছেন, এই মন্তব্য হাস্যকর। বাংলা সভ্যতার অপর নাম। রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বস বাংলার মননে রয়েছে। বিজেপির কোনো সভ্যতা নেই। বিজেপির মুখে সভ্যতার কথা মানায় না। বিজেপি শুধু ঘৃণা, হিংসা আর বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী। সভ্যতাকে সুরক্ষিত রাখতে বিজেপিকে পরাস্ত করতে হবে। আর আমরা এমনটাই করব।
বাংলা এতেও ভারতকে পথ দেখাবে। বি এল সন্তোষের এই মন্তব্যকে কটাক্ষ করেছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ড : শশী পাঁজা। তিনি বলেছেন, বিজেপির জন্য ভারত বিপদের সম্মুখীন, ভারতকে বাঁচাতে হবে। আর বাংলায় সেই দিশা দেখাবে। মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে অতীতেও দেশের প্রধানমন্ত্রীকে হারিয়েছে। এইবারও হারাবে। বাংলাকে বাঁচাবে।





