গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National মহাকুম্ভে প্রথম অমৃতস্নানের সাফল্য বার্তা যোগীর

    মহাকুম্ভে প্রথম অমৃতস্নানের সাফল্য বার্তা যোগীর

    0
    123
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মকর সংক্রান্তির পুণ্যতিথিতে ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছেন সাড়ে তিন কোটি পুণ্যার্থী। প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা সাড়া ফেলে দিয়েছে বিভিন্ন দেশে। বিশ্বের সবথেকে বড় এই ধর্মীয় সমাবেশ দৃঢ় সংকল্প করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
    বিভিন্ন জায়গা থেকে বাড়িতে বসেও ভারতের আধ্যাত্মিক ও ঐশ্বরিক দর্শন, ভক্তের ভক্তি, পবিত্রতা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ। নিজের রাজ্যে এই লক্ষ লক্ষ ভক্ত সমাগম দেশে আপ্লুত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। মঙ্গলবারের অমৃতস্নান উৎসবের পর সকলের উদ্দেশে বিশেষ বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মহাকুম্ভকে সনাতন ধর্মের অপার শক্তি ও বিশ্বাসের প্রতীক হিসাবেও বর্ণনা করেছেন।১৪৪ বছরের পুণ্যতিথির পর এবছর অনুষ্ঠিত হচ্ছে পবিত্র মহাকুম্ভ। মহাকুম্ভ আয়োজনের গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন যোগী আদিত্যনাথ। সাধু-সন্ত, পুণ্যার্থীদের সুরক্ষা থেকে থাকা-খাওয়ার বন্দোবস্ত, কোথাও কোনও ত্রুটি রাখেননি তিনি। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মেলা প্রাঙ্গন। দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন কুম্ভের দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মহাকুম্ভের প্রথম অমৃত স্নানকে সফল করার জন্য আয়োজক সমস্ত বিভাগ ও সংস্থার প্রতি তিনি কৃতজ্ঞ।
    সমস্ত শ্রদ্ধেয় আখড়া, মহাকুম্ভ মেলা প্রশাসন, স্থানীয় কর্তৃপক্ষ, পুলিশ, স্যানিটেশন কর্মী, স্বেচ্ছাসেবী সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, নৌকার মাঝি এবং মহাকুম্ভের সঙ্গে যুক্ত কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত বিভাগকে আন্তরিক ধন্যবাদ। পুণ্যফলের জন্য মহাকুম্ভে আসুন।