গ্রাম থেকে শহর
News & Much More

26.4 C
Kolkata
26.4 C
Kolkata
More
    Home Technology এআই নিজেই জানে না কী উত্তর দিচ্ছে !

    এআই নিজেই জানে না কী উত্তর দিচ্ছে !

    0
    216
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    এমআইটি, হার্ভার্ড ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর ব্যর্থতার নতুন ধরন শনাক্ত করেছেন। তারা এর নাম দিয়েছেন ,পটেমকিন আন্ডারস্ট্যান্ডিং। এই ব্যর্থতার ধরনটি এমন পরিস্থিতিকে বোঝায় যেখানে মডেলগুলো জটিল বা ধারণাগত পরীক্ষায় চমৎকার ফলাফল করে তবে বাস্তব জীবনে সে ধারণাগুলো ব্যবহার করতে পারে না।

    পটেমকিন শব্দটি এসেছে,পটেমকিন গ্রাম নামের একটি ঐতিহাসিক ঘটনা থেকে, যেখানে রুশ সামরিক নেতা গ্রেগরি পটেমকিন, রানী দ্বিতীয় ক্যাথরিনকে খুশি করার জন্য এক ভুয়ো গ্রাম তৈরি করেছিলেন।গবেষকরা পটেমকিনস ও হ্যালুসিনেশন- এর মধ্যে পার্থক্য দেখাতে গিয়ে বলেন পটেমকিন হল এমন ধারণা যেখানে এআই মডেলের ত্রুটি এবং ভুল ভবিষ্যৎবাণী বর্ণনা করতে ব্যবহার করা হয়।কম্পিউটার বিজ্ঞানী মেরিনা ম্যানকোরিডিস, বেক উইকস, কিয়ন ভাফা ও সেন্দিল মুল্লাইনাথন ,পটেমকিন আন্ডারস্ট্যান্ডিং বলতে এমন একটি অবস্থা বুঝিয়েছেন যেখানে কোনো এআই মডেল সংশ্লিষ্ট বিষয়গুলো না বুঝেই,বেঞ্চমার্ক টেস্ট-এ সফল হয়।

    উল্লেখ্য হ্যালুসিনেশন যেমন মিথ্যা তথ্য তৈরি করে, তেমনি পটেমকিন তৈরি করে মিথ্যা ধারণাগত সামঞ্জস্য, প্রকাশিত না হওয়া,পটেমকিন আন্ডারস্ট্যান্ডিং ইন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গবেষণাপত্রটিতে লেখকরা বিষয়টিকে এভাবেই ব্যাখ্যা করেন।