গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata বিরোধীদের মুখ্যমন্ত্রীদের গ্রেফতারই উদ্দেশ্য: অধীর-সুজন

    বিরোধীদের মুখ্যমন্ত্রীদের গ্রেফতারই উদ্দেশ্য: অধীর-সুজন

    0
    71
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    বিরোধী মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করানোই এই বিলের উদ্দেশ্য। সংবিধান সংশোধনী বিল নিয়ে আক্রমণ করেছেন অধীর চৌধুরি, সুজন চক্রবর্তীরা।

    প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি বলেছেন এই বিল পেশের মাধ্যমে কেন্দ্রের স্বৈরচারি মনোভাব প্রকাশ পেয়েছে। সংখ্যা গরিষ্ঠতার দৌলতে কেন্দ্রীয় সরকার যা খুশি তাই করছে। কি প্রয়োজন হয়েছে যে হঠাৎ করেই এই বিল আনতে হয়েছে। তাঁর হুঁশিয়ারি দেশে সংবিধান, বিচারব্যবস্থা রয়েছে। তাই এত সহজে এই বিল পাস করা সম্ভব হবে না। বিজেপি সংবিধানকে নিয়ে ছেলেখেলা করছে। যাদের সংবিধান রচনা, স্বাধীনতায় কোনও ভূমিকা নেই, তাই তাঁরা ভালো উদ্দেশ্যে সংবিধান সংশোধনী করবে এটা হতেই পারে না।

    অসৎ উদ্দেশ্যেই এই বিল পাস করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্র।