আমেরিকা-ইরান যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে

0
31
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

ইসরায়েল ও লেবানন আগামী সপ্তাহে আমেরিকার ওয়াশিংটনে আলোচনায় বসবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্তা এ কথা বলেছেন। তবে লেবাননে ইসরায়েলের হামলা চলতে থাকায় আমেরিকা ও ইরানের মধ্যকার দু’ সপ্তাহের যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। 

২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলা শুরু হয়। মার্চের শুরুর দিকে ইরানপন্থী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের প্রতি সংহতি জানিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে। ইসরায়েল তখন লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যাপক হামলা শুরু করে। ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলায় তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাত্র ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে হওয়া এ হামলা যুদ্ধবিরতিকে অনিশ্চয়তায় ফেলেছে।