যুদ্ধবিরোধী বার্তা পোপ লিও-র

0
51
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
রাশিয়া-ইউক্রেন থেকে ইরান-আমেরিকা ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এই পরিস্থিতিতে পোপ চতুর্দশ লিয়ো জানিয়েছেন, যাঁরা যুদ্ধ করেন, যাঁদের হাত রক্তে ভরা, তাঁদের প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেন না।
সেন্ট পিটার্স স্কোয়ারে লক্ষাধিক মানুষের ধর্মীয় জমায়েতে পোপ বলেছেন, যীশু শান্তির রাজা। তিনি যুদ্ধকে প্রত্যাখ্যান করেন। যাঁরা যুদ্ধ করেন, যীশু তাঁদের প্রার্থনা শোনেন না।
এই সূত্রে বাইবেল থেকে একটি উদ্ধৃতিও দিয়েছেন তিনি। তাঁর সংযোজন, যীশু নিজেকে অস্ত্রসজ্জিত করেননি, নিজেকে রক্ষা বা যুদ্ধও করেননি। তিনি ঈশ্বরের কোমল রূপ প্রকাশ করেছেন, যিনি সর্বদা হিংসাকে প্রত্যাখ্যান করেন। নিজেকে রক্ষা করার বদলে তিনি নিজেকে ক্রুশবিদ্ধ হতে দিয়েছিলেন। পোপ সরাসরি কোনও বিশ্বনেতার নাম করেননি।