
মায়ানমারের ক্ষমতাসীন সেনাবাহিনী সমর্থিত প্রধান দল প্রথম ধাপের নির্বাচনে ব্যাপক জয় দাবি করেছে এক শীর্ষ দলীয় কর্মকর্তা। এ নির্বাচনের বিষয়ে গণতন্ত্রপন্থী পর্যবেক্ষকদের সতর্কতা ছিল, এটি সামরিক শাসনকেই আরো শক্তিশালী করবে।
উল্লেখ্য, ২০২১ সালের অভ্যুত্থানে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছিল, তবে তারা এক মাসব্যাপী ধাপে ধাপে ভোটগ্রহণ শুরু করেছে, যা জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ,ইউএসডিপি-র এক শীর্ষ সদস্য বলেছেন, যেসব টাউনশিপে গণনা শেষ হয়েছে, সেখানে তাঁরা নিম্নকক্ষের ১০২টির মধ্যে ৮২টি আসনে জিতেছেন। এটি ইঙ্গিত করে, বিশ্লেষকদের কাছে যেটি অনেকাংশে সামরিক বাহিনীর বেসামরিক প্রক্সি হিসেবে বিবেচিত,সেই দলটি প্রথম দফার ভোটে নিম্নকক্ষের আসনের ৮০ শতাংশের বেশি দখল করেছে। তিনি আরো জানিয়েছেন, রাজধানী নেপিডোর আটটি টাউনশিপেই তারা জয় পেয়েছে।
তবে ফল প্রকাশের অনুমতি না থাকায় পরিচয় প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। এদিকে,২০২০ সালের শেষ নির্বাচনে অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ,এনএলডি-র কাছে বিশাল পরাজয় দেখেছিল ইউএসডিপি।






