
মুর্শিদাবাদের বহরমপুর থেকে গ্রেফতার করা হয়েছে সওকত মোল্লা ঘনিষ্ঠ তণমূল নেতা খয়রুল ইসলামকে। ভাঙড় ডিভিশনের অন্তর্গত উত্তর কাশীপুর ও বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে তাঁকে।
২০২৩ সালে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ভাঙড়ে অশান্তির মামলায় অভিযুক্তদের তালিকায় ছিল খয়রুলের নাম। ভাঙড়ের আইএসএফ কর্মী ইসমাইল পাহাড়ির খুনের ঘটনায় নাম জড়ায় খইরুলের। কয়েকদিন আগেই খয়রুল ইসলামকে লক্ষ্য করে ডিম থেরাপি ও মারধর করে জনতা। তারপর থেকেই পলাতক ছিল খয়রুল। এদিকে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দাপুটে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ নন্দগোপাল সাউকে।
জানা গিয়েছে কৃষ্ণপুর হরিপুর পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযোগ বাইকে করে গাঁজা পাচার করছিলেন নন্দগোপাল। এরপরেই আটক করা হয় নন্দগোপালকে।
