অল্লুর বাড়িতে হামলাকারীরা পিএইচডি পড়ুয়া, স্নাতকোত্তর পাঠরত

0
187
ছবি : সংগৃহীত
দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুনের বাড়িতে হামলাকারীরা কেউ পিএইচডি পড়ুয়া, কেউ আবার স্নাতকোত্তর পাঠরত।
এমনটাই জানিয়েছে পুলিশ।হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে গত ৪ ডিসেম্বর পুষ্পা ২-এর প্রিমিয়ারে দুর্ঘটনা ঘটে। ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। আহত হয় তাঁর আট বছরের সন্তানও। এরপরেই সোমবার অল্লু অর্জুনের বাড়িতে হামলা চালান এক দল উন্মত্ত জনতা। ঘটনায় ছয় জনকে গ্রেফতার করে পুলিশ। পরে অবশ্য তাঁরা জামিন পেয়ে যান।বিক্ষোভকারীরা ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে নিজেদের পরিচয় দিয়েছিলেন। এবার পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা প্রত্যেকেই ছাত্র। তাদের মধ্যে কেউ পিএইচডি করেছেন, কেউ আবার স্নাতকোত্তর। আবার কেউ অন্য কোনও বিষয়ে পাঠরত। পুলিশি তদন্তে উঠে এসেছে, ধৃতদের মধ্যে দু’জন পিএইচডি এবং দু’জন স্নাতকোত্তর স্তরের পড়ুয়া।
পুলিশি রিপোর্টে বলা হয়েছে, অভিযুক্তেরা জোর করে অল্লু অর্জুনের বাড়ির চৌহদ্দির ভিতরে প্রবেশ করেছিলেন। বাড়ির নিরাপত্তারক্ষীদেরও তাঁরা মারধর করেছিলেন বলে রিপোর্টে জানিয়েছে পুলিশ।