স্বরূপনগরের পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ মুম্বইয়ে

0
87
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে মুম্বইয়ের রেল লাইনের ধার থেকে। বুধবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বাড়িতে দেহ ফিরতেই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার এবং গ্রামবাসীরা।

জানা গিয়েচে ৭ বছর আগে আলফাজ মণ্ডল ঠিকাদারের আন্ডারে মেট্রোর কাজের জন্য মুম্বই গিয়েছিলেন। ২ ফেব্রুয়ারি সোমবার রাতে ট্রেনে করে ঢাকিয়া রোডে ফিরছিলেন। তারপর থেকে নিখোঁজ হয়ে যান আলফাজ। এরপর মঙ্গলবার সকালে মুম্বইয়ের মসজিদ বন্দর রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ট্রেনের ধাক্কাতেই মৃত্যু হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

পরিবারের দাবি ঠিকাদারের অধীনে থাকা কিছু শ্রমিক বাংলায় কথা বলায় আলফাজকে বাংলাদেশি দাগিয়ে দিয়েছিল। সেজন্যই তাঁকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের।