গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Lifestyle পেট ভালো রাখতে সকালে খান

    পেট ভালো রাখতে সকালে খান

    0
    72
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

    গরমের সময়ে অনেকেরই হজমের সমস্যা, পেট ফাঁপা, অস্বস্তি বা বদহজমের মতো সমস্যা দেখা দেয়। এ সময় শরীরকে সুস্থ রাখতে পর্যাপ্ত জল ও তরল খাবারের পাশাপাশি এমন খাবার খাওয়া জরুরি, যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং হজমে সাহায্য করে। সাধারণত টক দই বা ইয়োগার্টকে অন্ত্রের জন্য উপকারী খাবার হিসেবে ধরা হয়। এতে থাকা ভালো ব্যাকটেরিয়া হজমপ্রক্রিয়া উন্নত করে এবং শরীরকে খাবারের পুষ্টি শোষণে সহায়তা করে।

    তবে অনেকেই টক দই খেতে পছন্দ করেন না বা খেলে অস্বস্তি অনুভব করেন।সে ক্ষেত্রে সকালের খাবারে এমন কিছু বিকল্প রাখা যেতে পারে, যা পেট ও অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে কার্যকর।যেমন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় খাবার ইডলি তৈরি হয় চাল ও ডালের ফারমেন্ট করা মিশ্রণ দিয়ে। ভাপে রান্না হওয়ায় এতে অতিরিক্ত তেল লাগে না।ইডলির সঙ্গে সবজিসমৃদ্ধ সাম্বার খেলে শরীর পায় ফাইবার, ভিটামিন, খনিজ ও প্রোটিন। সঙ্গে নারকেলের চাটনি থাকলে স্বাস্থ্যকর চর্বির চাহিদাও পূরণ হয়।হালকা ও সহজপাচ্য হওয়ায় এটি পেটের জন্য উপকারী। তারপর সকালে ব্রেকফাস্ট-এ, কলা একটি সহজলভ্য ও পুষ্টিকর ফল। এতে রয়েছে প্রচুর পটাশিয়াম ও খাদ্যআঁশ।কলার ফাইবার অন্ত্রে থাকা উপকারী জীবাণুর জন্য খাদ্য হিসেবে কাজ করে। পাশাপাশি এটি হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।পাশাপাশি,কলার সঙ্গে সেদ্ধ ডিম বা হোল-হুইট টোস্ট খেলে খাবারটি আরো পুষ্টিকর হয়।সেইসঙ্গে,ওটস, আপেল ও খেজুর।ফাইবারসমৃদ্ধ ওটস অন্ত্রের কার্যকারিতা ভালো রাখতে সাহায্য করে। একই সঙ্গে এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক।রাতে দুধে ওটস ভিজিয়ে রেখে সকালে তার সঙ্গে কুচি করা আপেল, খেজুর ও বাদাম মিশিয়ে খেতে পারেন। এটি একটি স্বাস্থ্যকর ও পেটবান্ধব সকালের খাবার।মুগ ডালের চিলা খেতে পারেন।মুগ ডালে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন ও ফাইবার। তাই এটি হজমের জন্য ভালো এবং দীর্ঘ সময় শক্তি জোগায়।ভেজানো মুগ ডাল আদা, কাঁচালঙ্কা ও সামান্য মসলা দিয়ে ব্লেন্ড করে পাতলা ব্যাটার তৈরি করুন। এরপর অল্প তেলে ননস্টিক প্যানে দোসার মতো ছড়িয়ে রান্না করুন। এর সঙ্গে পনির বা সবজি খাওয়া যেতে পারে।আবার কিমচি খেতে পারেন।কোরিয়ান খাবার কিমচি তৈরি হয় ফারমেন্ট করা বাঁধাকপি ও মুলো দিয়ে।ফারমেন্টেড খাবার হওয়ায় এতে উপকারী ব্যাকটেরিয়া থাকে, যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। সকালে সালাদের অংশ হিসেবে কিমচি যোগ করা যেতে পারে।এর বাইরে পেঁপে হজমশক্তি উন্নত করার জন্য পরিচিত একটি ফল। এতে থাকা প্যাপেইন নামের এনজাইম খাবার ভাঙতে ও হজমে সহায়তা করে।এ ছাড়া পেঁপেতে থাকা দ্রবণীয় ফাইবার অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে এবং নিয়মিত মলত্যাগে সহায়ক ভূমিকা রাখে। অন্যদিকে ডিম ও পালং শাকের রোল খেতে পারেন। পালং শাকে রয়েছে ফাইবার, ভিটামিন ও বিভিন্ন খনিজ উপাদান। অন্যদিকে ডিম প্রোটিনের ভালো উৎস।অল্প তেলে রসুন দিয়ে পালং শাক ভেজে তার সঙ্গে ডিম মিশিয়ে রান্না করুন। এরপর আটার বা রাগির রুটিতে মুড়ে রোল তৈরি করে খেতে পারেন। এটি পুষ্টিকর হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় পেট ভরা রাখে।

    বিশেষজ্ঞদের মতে, অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকলে হজমপ্রক্রিয়া উন্নত হয়, রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী হয় এবং শরীর খাবার থেকে পুষ্টি ভালোভাবে গ্রহণ করতে পারে। তাই প্রতিদিনের সকালে ব্রেকফাস্ট-এ  ফাইবার, প্রোটিন এবং অন্ত্রবান্ধব খাবার রাখলে পেটের নানা সমস্যা কমানোর পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্যও ভালো রাখা সম্ভব।