
যারা লাঠি চালিয়ে শিক্ষকদের আহত করেছেন, সেই পুলিশকর্মীদের ওপর কেন কোনও ব্যবস্থা নেওয়া হল না প্রশ্ন তুলে বিধাননগর কমিশনারেট ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপির যুব মোর্চা।
সভাপতি ইন্দ্রনীল খাঁ-র নেতৃত্বে বিধাননগরের সিপি অফিসের সামনে পুলিশের বিরুদ্ধে স্লোগান তোলেন বিজেপির যুব মোর্চার সদসব্যা। বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন তাঁদের আসার কথা শুনে কমিশনার অফিস ছেড়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন মালদা, মুর্শিদাবাদে যখন মানুষ মার খাচ্ছিলেন তখন পুলিশ কাপুরুষের মত বসে ছিল। আর যখন শিক্ষক পেটাতে হয় তখন বীরপুরুষ হয়ে যায়।
তিনি আরও বলেছেন পার্থ চট্টোপাধ্যায়ের মত লোকজন যখন বিধাননগরে বসে চাকরি চুরি করছিলেন, তখন এই পুলিশই তাদের পাইলট কার দিয়ে নিরাপত্তা দিয়েছে। আন্দোলনরত শিক্ষকদের কেন থানায় ডাকা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন ইন্দ্রনীল খাঁ।







