
সেক্টর ফাইভের বহুতলের নীচে আইটি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। মুকুন্দপুরের বাসিন্দা পরিবেশ চট্টোপাধ্যায়ের বহুতলের ১৫ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে খবর।
পরিবেশ চট্টোপাধ্যায় আত্মহত্যা করেছেন নাকি তাঁকে ধাক্কা দেওয়া হয়েছে তা খতিয়ে দেখছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। শুক্রবার রাত ৮টা দিকে দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন ওই বিল্ডিংয়ের কর্মীরা পরিবেশের মোবাইল ফোনটি পুরোটাই ভেঙে গিয়েছে।
পরিবেশের সহকর্মীদের শনিবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়।
