গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International ব্রাজিলে লাশের স্তুপ

    ব্রাজিলে লাশের স্তুপ

    0
    88
    ছবি সৌজন্যে : এক্স

    ব্রাজিলে মাদক চক্রের বিরুদ্ধে পুলিশের ভয়াবহ অভিযানে অন্তত ১২১ জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রিও ডি জেনেরিওর বাসিন্দারা সারারাত ধরে উদ্ধার হওয়া অনেক মৃতদেহ শহরের একটি প্রধান সড়কে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখে বিক্ষোভ করেন।

     রাজ্য পুলিশ জানিয়েছে, একটি প্রধান মাদক চক্রকে লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নিয়ে দু’ মাসেরও বেশি সময় ধরে পরিকল্পনা করা হয় বলে জানায় তারা। উদ্দেশ্য ছিল, সন্দেহভাজনদের একটি বনাঞ্চলে পুলিশের বিশেষ অভিযান ইউনিট অতর্কিত হামলার জন্য অপেক্ষা করছিল।রিও রাজ্যের নিরাপত্তা প্রধান ভিক্টর সান্তোস বলেছেন, অভিযানে এত বেশি প্রাণহানি কাঙ্ক্ষিত না হলেও অপ্রত্যাশিত ছিল না।

    একই সাথে তিনি যেকোনো পুলিশি দুর্ব্যবহারের বিষয়ে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন।রিও পুলিশ এ পর্যন্ত চারজন পুলিশ সদস্যসহ ১২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে জনসুরক্ষা কর্মীরা জানিয়েছেন, মৃতের সংখ্যা অন্তত ১৩২-এ পৌঁছাতে পারে।