গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home West Burdwan বন্ধ কারখানার ভিতরে উদ্ধার ২ শ্রমিকের দেহ 

    বন্ধ কারখানার ভিতরে উদ্ধার ২ শ্রমিকের দেহ 

    0
    345
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বন্ধ কারখানার ভেতরে শ্রমিক আবাসন থেকে দরজা ভেঙে দুই শ্রমিকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের কাঁকসার বামুনারা শিল্পতালুকের একটি বেসরকারি কারখানা চত্বরে।

    পুলিশ সূত্রে খবর, মৃত ত্রিভূবন ঠাকুর ও জ্ঞানী ভার্মা নামে এই দুই শ্রমিক উত্তরপ্রদেশের বাসিন্দা। জানা গিয়েছে, চলতি মাসের মাসের আট তারিখ থেকে এই কারখানাটি বন্ধ ছিল, তবে ওই দু’জন শ্রমিকরা দীর্ঘদিন ধরে কারখানার ভেতরের আবাসনে বসবাস করতো। রবিবার সকালে এই দুই শ্রমিকের গ্রামের এক আত্মীয় এদের ডাকাডাকি করার পর দরজা না খোলায়, দরজা ভেঙে দেখেন ঘরের ভেতরেই বিছানায় পড়ে রয়েছে দুই শ্রমিক।

    কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত-র জন্য পাঠিয়েছে।