৩০০ মিটার দূরেও দেহাংশ! শ্রীনগরে মৃত ৯

0
81
ছবি সৌজন্যে : এক্স
দিল্লির অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা করতে গিয়েই বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের। জখম হয়েছেন আরও অন্তত ২৯ জন। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সূত্রের খবর। মৃতদের মধ্যে অধিকাংশই পুলিশ , ফরেন্সিক আধিকারিক রয়েছেন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, থানার মধ্যে আচমকা আগুন জ্বলে ওঠে। বিস্ফোরণের অভিঘাতে থানার বন্ধ জানলা এক বার খুলে আবার বন্ধ হয়ে গিয়েছে। আরও একটি ভিডিওতে দেখা গিয়েছে, ধোঁয়ায় ঢেকে রয়েছে থানা সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। চারদিকে ধ্বংসস্তূপ।
তার মধ্যে দাঁড়িয়েই আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। স্থানীয় সূত্রে খবর, নওগাম থানার ১৫ কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বিস্ফোরণের অভিঘাতে থানা থেকে মৃতদেহ এবং দেহাংশ ছিটকে গিয়েছে দূরে। ৩০০ মিটার দূর থেকেও নিহত পুলিশকর্মীদের দেহাংশ মিলেছে। ধ্বংসস্তূপের নীচে কিছু দেহাংশ চাপা পড়েছিল। তা উদ্ধার করতে বেগ পেতে হয়েছে সংশ্লিষ্ট কর্মীদের।