
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তৎপরতায় পর্তুগালে খুন হওয়ার ২০ দিন বাদে বাঙালি গৃহবধূর কফিনবন্দি দেহ ফিরেছে নদিয়ার শান্তিপুরে।
জানা গিয়েছে, মৃত গৃহবধূ কর্মসূত্রে রাঁধুনীর কাজে পর্তুগাল গিয়েছিলেন। মৃত ওই গৃহবধূর স্বামী কাজ করতেন ভিন রাজ্যে। মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন শান্তিপুরের স্থানীয় বিজেপির যুব মোর্চাকে বিষয়টি জানায় এবং সেখান থেকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। এরপর সুকান্ত মজুমদার নিজে দায়িত্ব নিয়ে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে পর্তুগালে কর্মরত ওই গৃহবধূর মৃতদেহ শান্তিপুরে পরিবারের কাছে পৌঁছতে সাহায্য করেন।
গৃহবধুর দেহ পরিবার ফিরে পেয়ে তাঁকে কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে।









