গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National আখ খেতে রক্তাক্ত নাবালকের দেহ উদ্ধারে চাঞ্চল্য

    আখ খেতে রক্তাক্ত নাবালকের দেহ উদ্ধারে চাঞ্চল্য

    0
    129

    আখ খেত থেকে রক্তাক্ত নাবালকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে। মৃত নাবালকের গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল বলে জানা গিয়েছে। গলায় শুকনো রক্তের উপর জড়ানো ছিল জামার ছেঁড়া হাতা।

    পরিবারের অভিযোগ, নাবালককে যৌন নিগ্রহের চেষ্টা করা হয়েছিল। তাতে বাধা দেওয়ার কারণেই খুন করা হয়েছে। বছর পাঁচের ওই নাবালকের খুনের ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই নাবালক মুজফ্ফরনগরে দাদু-দিদার বাড়িতে গিয়েছিল। ওই নাবালকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাড়ি থেকে কিছুটা দূরে আখ ক্ষেতের ভিতর থেকে নাবালকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। এক গ্রামবাসীই বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দিয়েছে।

    পুলিশকর্মীরা ঘটনাস্থলে গিয়ে নাবালকের দেহ উদ্ধার করেন। মৃতদেহের পাশেই কিছু লজেন্স ও একটি ব্লেডও উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই ব্লেড দিয়ে নাবালকের গলা চিড়ে খুন করা হয়েছে।

    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক