
চাষের জমির পাশে পড়ে রয়েছে যুবকের মুণ্ডহীন আধপোড়া দেহ। অর্ধনগ্ন শরীর জুড়ে ক্ষতের চিহ্ন।
যৌনাঙ্গের খানিকটা উপড়ে নেওয়া হয়েছে। সকাল বেলায় মাঠে যাওয়ার পথে এই দৃশ্য দেখে ভয়ে কাঁটা হয়ে পড়েন চাষিরা। কেউ কেউ ছুট লাগান বাড়ির দিকে। তাদের মুখ থেকে ঘটনার বিবরণ শুনে একে একে জমির দিকে রওনা দেন অন্যান্যরা। ঘটনার আকষ্মিকতায় প্রবল আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন বারাসতের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতে মালিকুর এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের অনুমান মৃত যুবকের বয়স চল্লিশের কোঠায়। কাটা মুণ্ডুর খোঁজ চালানো হচ্ছে। ঘটনাস্থল থেকে যুবকের হাত-পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধারের পাশাপাশি চিপস, গ্লাস, আধপোড়া গ্লাভস উদ্ধার করা হয়েছে।
মদের আসরে বচসা না কি ব্যক্তিগত আক্রোশ তা তদন্ত করা হচ্ছে। পাশাপাশি যুবকের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
