গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home International বাংলাদেশে ফের হিন্দু যুবকের মৃত্যু

    বাংলাদেশে ফের হিন্দু যুবকের মৃত্যু

    0
    163
    ছবি সৌজন্যে : এক্স

    বাংলাদেশে ফের উদ্ধার হয়েছে এক হিন্দু যুবকের দেহ। মৃতের নাম মিঠুন সরকার। নওগাঁ জেলার বাসিন্দা ২৫ বছর বয়সি ওই যুবককে চোর সন্দেহে ধাওয়া করে একদল জনতা।

    উত্তেজিত জনতার নাগাল থেকে বাঁচতে খালের মধ্যে ঝাঁপ দেন মিঠুন। পরে সেই খাল থেকে উদ্ধার হয় তাঁর দেহ। স্থানীয় সময় অনুসারে ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর ১টা নাগাদ। নওগাঁর হাট চকগৌরি বাজার এলাকায় মিঠুনকে চোর সন্দেহ ধাওয়া করে একদল জনতা। তাড়া খেয়ে বাজার সংলগ্ন এলাকায় একটি খালের মধ্যে ঝাঁপ দেন তিনি। এর পর থেকেই মিঠুনের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয়। খবর যায় রাজশাহী বিভাগের ডুবুরিদলের কাছে। খালে ডুবুরি নামিয়ে মিঠুনকে উদ্ধারের চেষ্টা শুরু হয়। কয়েক ঘণ্টা ধরে খোঁজাখুজির পরে শেষে খাল থেকে মিঠুনের দেহ উদ্ধার করা হয়।

    প্রাথমিক ভাবে স্থানীয় পুলিশের অনুমান, জলে ডুবেই মৃত্যু হয়েছে ওই যুবকের। তবে মিঠুন আদৌ চুরি করেছিলেন কি না, তার কোনও প্রমাণ এখনও পুলিশের হাতে আসেনি।