গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Murshidabad মুর্শিদাবাদে কলাবাগানে উদ্ধার নাবালকের দেহ

    মুর্শিদাবাদে কলাবাগানে উদ্ধার নাবালকের দেহ

    0
    159
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কলাবাগানে নবম শ্রেণির ছাত্রের নলিকাটা দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদাদের রানীনগর এলাকায়। মৃত বছর পনেরোর ওই কিশোরের নাম রাবিউল শাহ।
    নবীপুর সরলাবালা হাইস্কুলে পড়ত রাবিউল। পরিবার সূত্রে দাবি, বাড়ি থেকে কিছুটা দূরে গবাদি পশুর খাবার আনতে গিয়েছিল ওই কিশোর। কয়েক ঘন্টা হয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয় তারপরই কলাবাগানের মধ্যে কিশোরের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত কিশোরের মা সালেহা বিবি জানিয়েছেন, সাড়ে নটার সময় ছেলেকে শেষবারের মতো দেখেছিলেন তিনি। তার বাবা কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজ করেন। অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও ছেলে বাড়ি না ফেরায় তার খোঁজাখুঁজি শুরু হয়।
    পরে কলাবাগানে তার নলিকাটা দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।