
ময়দান থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ ডাফরিন রোডের কাছে একটি নর্দমায় ওই ব্যক্তির দেহ দেখতে পাওযয়া যায় বলে খবর।
খবর পেয়ে ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গিয়েছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে পুরো বিষয়টি জানা যাবে বলেই অনুমান পুলিশের। শুক্রবার সকালে ময়দানে ডাফরিন রোডের কাছে কয়েজন যুবক ক্রিকেট খেলছিলেন। তাঁরা প্রথম দেহটি ড্রেনের সামনে পড়ে থাকতে দেখেন। পরে ময়দান থানায় খবর দেওয়া হয়।
এরপর তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেছেন। পুলিশের ধারণা ওই ব্যক্তির বয়স ৫০ বছর হতে পারে। আসল কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
