
শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে কলকাতা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে কানাইপুরের নাবালিকার দেহ।
শুক্রবার শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্ত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। দেহে পচন ধরে যাওয়ায় ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরির সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য। এবার কলকাতা মেডিক্যাল কলেজে হবে ময়নাতদন্ত। কানাইপুরের নাবালিকাকে খুন ধর্ষণের ঘটনায় বিএনএস-র কয়েকটি ধারা এবং পকসো ধারায় মামলা দায়ের অভিযুক্ত অসীম মজুমদারের বিরুদ্ধে। তাঁর ৩ দিনের পুলিশ হেফাজত হয়েছে। অভিযুক্তকে নিয়ে ঘটনার পুননির্মাণ করা হবে। মঙ্গলবার বিশেষ চাহিলা সম্পন্ন নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে অসীমের বিরুদ্ধে।
দুদিন পর বৃহস্পতিবার রাতে বাড়ির কাছে ন’পাড়ার একটি মাঠ থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। ওই রাতেই অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।








