
নিখোঁজ থাকার পর মঙ্গলবার গভীর রাতে আলিপুরদুয়ারের দলসিংপাড়া চা বাগানে তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে।
পুলিশ মৃতার প্রেমিক বাবলু তেলিকে গ্রেফতার করেছে। ঘটনার সঙ্গে যুক্ত বাকিদের গ্রেফতারের দাবিতে ভুটানগামী সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে স্থানীয়রা। পরিবার সূত্রে জানা গিয়েছে, দলসিংপাড়া চা বাগান এলাকার বাসিন্দা ২২ বছরের তরুণী নিখোঁজ হয়ে যান। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান।
বিকাল পেরিয়ে যাওয়ার পরও তিনি বাড়িতে ফিরে না এলে খোঁজাখুজি শুরু করেন পরিবারের সদস্যরা। বিস্তর খোঁজাখুজির পর গভীর রাতে চা বাগানে তরুণীর দেহ উদ্ধার হয়। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।








