
হাওড়ার বালিখালে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। সূত্রে খবর, বালিখাল বাসস্ট্যান্ড লাগোয়া একটি গ্যারাজে আগুন লেগে যায়।
দাহ্য পদার্থ মজুত থাকায় নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে। দমকলের ৬ টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় ২ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দমকল সূত্রে খবর, বালিঘাট স্টেশনের টিকিট কাউন্টারের ঠিক উল্টোদিকে বালিখাল বাসস্ট্যান্ড লাগোয়া গ্যারাজে আগুন লাগে। আশপাশের বস্তিতেও সেই আগুন ছড়িয়ে পড়ে। সম্পূর্ণরূপে ভষ্মীভূত হয়ে যায় বস্তির কয়েকটা ঘর।
ঝলসে যায় বেশ কয়েকটি বাসও। দমকলকর্মীদের অনুমান, কোনও দাহ্য পদার্থ থেকেই আগুন লেগেছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
