
রাজা নেই, রাজত্বও নেই, তাও মহাষ্টমীতে প্রতি বছর মল্লরাজাদের পুজোয় তোপের আওয়াজে কেঁপে ওঠে বিষ্ণুপুর।
অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে মঙ্গলবার দুপুরে বাঁকুড়ার বিষ্ণুপুরে মল্ল রাজবাড়ি সংলগ্ন মূর্ছা পাহাড়ের ওপর থেকে তোপ দাগা হয়। এই তোপধ্বনি দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। আর সেই কামানের আওয়াজ শোনার পর বিষ্ণুপরে অন্যান্য পুজো মণ্ডপে সন্ধিপুজো শুরু হয়েছে। কথিত আছে এক হাজারেরও বেশি সময় আগে মূর্ছা পাহাড় থেকে তোপ দেগে মল্ল রাজাদের কূলদেবী মৃন্ময়ীর সন্ধিপুজো হত। এদিকে রীতি মেনে মুর্শিদাবাদের কান্দির গোপীবাবুর বাড়িতে তোপ দেগে সন্ধিপুজো হয়েছে। প্রায় সাড়ে ৩০০ বছরের পুরনো রীতি এখনও সমানভাবে বজায় রয়েছে।
কথিত আছে এই ছাতিনাকান্দির গোপাবাবুর বাড়ির কামানের শব্দ শুনে আশপাশের গ্রামের দুর্গাপুজো হত।








