শতকের প্রথম মরণোত্তর ‘সেন্ট’ মর্যাদা পাবেন কার্লো অ্যাকুতিস

0
150
ছবি সৌজন্যে :সংগৃহীত

প্রয়াত পোপ ফ্রান্সিসের নির্বাচিত কালো অ্যাকুতিস মরণোত্তর সেন্ট বা সিদ্ধ পুরুষের সম্মান পেতে চলেছেন আগামী ২৭ এপ্রিল, রবিবার। অত্যাশ্চর্য ক্ষমতার অধিকারী ব্রিটিশ-ইতালিয়ান কিশোর কার্লো অ্যাকুতিস এই শতাব্দীর প্রথম সেন্ট মর্যাদা পেতে চলেছেন।

আগামী শনিবার তাঁকে এক অনষ্ঠানের মাধ্যমে সেন্ট করার কথা ছিল খোদ পোপের। কিন্তু, তাঁর আকস্মিক প্রয়াণে অনুষ্ঠানটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। ২০০৬ সালে লিউকোমিয়ায় মৃত্যু হয় কার্লোর।

তিনি গডস ইনফ্লুয়েন্সার বলে খ্যাত। প্রতিদিন কয়েক হাজার খ্রিষ্ট ধর্মাবলম্বী ভক্ত ইতালির আসসিসি শহরে অ্যাকুতিসের সমাধি দেখতে যান। গতবছর প্রায় ১০ লক্ষ ভক্ত তাঁর সমাধিতে ফুল দিয়ে আসেন।