গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে কেরোসিন বণ্টনে বিধিনিষেধ কেন্দ্রের

    পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে কেরোসিন বণ্টনে বিধিনিষেধ কেন্দ্রের

    0
    39
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    পশ্চিমবঙ্গ, অসম, কেরলম, তামিলনাড়ু এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের কারণে আদর্শ আচরণবিধি বলবৎ থাকায় বিশুদ্ধ কেরোসিন তেল বরাদ্দের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
    বৃহস্পতিবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে জারি করা একটি সরকারি নির্দেশিকায় সংশ্লিষ্ট চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির প্রশাসনকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
    কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের আন্ডার সেক্রেটারি স্তরের এক আধিকারিক কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস সেল-এর ডিরেক্টর জেনারেল এবং সংশ্লিষ্ট চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির খাদ্য ও গণবন্টন দফতরের সচিবদের পাঠানো ওই নির্দেশিকায় জানিয়েছেন, সরকার বা কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব এই এসকেও বরাদ্দ নিয়ে কোনও ধরনের নির্বাচনী প্রচার বা জনসমক্ষে মন্তব্য করতে পারবেন না।