১ এপ্রিল থেকে টোল প্লাজায় নগদ বন্ধের ভাবনা কেন্দ্রের! 

0
88
ছবি সৌজন্যে : এক্স
দেশের জাতীয় সড়কগুলিতে টোল আদায়-ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পথে কেন্দ্রীয় সরকার। সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রকের অধীন জাতীয় সড়ক কর্তৃপক্ষ আগামী ১ এপ্রিল, ২০২৬ থেকে সমস্ত জাতীয় সড়ক টোল প্লাজায় নগদ লেনদেন সম্পূর্ণ ভাবে বন্ধ করার পরিকল্পনা করছেন।
ওই তারিখের পর টোল ফি কেবলমাত্র ডিজিটাল পদ্ধতিতে— ফাস্টট্যাগ বা ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস-এর মাধ্যমে গ্রহণ করা হবে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় আসার পরেই সব সরকারি ক্ষেত্রের লেনদেনে ডিজিটাল পদ্ধতি কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়।
ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির রূপায়ণ হিসাবেই দেখা হচ্ছে পূর্ত ও জাতীয় সড়ক মন্ত্রকের এই সিদ্ধান্ত-কে।সরকারি সূত্রের খবর অনুযায়ী, সম্পূর্ণ ডিজিটাল টোলিং ইকোসিস্টেম গড়ে তুলতেই এই উদ্যোগ।