
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। ভারতীয় গুপ্তচর সংস্থার র-এর প্রাক্তন ডিরেক্টর অশোক জোশী উপদেষ্টা পর্ষদের প্রধান হচ্ছেন।
ছয় সদস্যের জাতীয় নিরাপত্তা পর্ষদে মূলত অবসরপ্রাপ্ত সেনা এবং আইপিএস আধিকারিকেরা রয়েছে। সেই সঙ্গে রয়েছেন প্রাক্তন কূটনীতিক বি বেঙ্কটেশ বর্মা। রয়েছেন ভারতীয় বায়ুসেনার পশ্চিমাঞ্চলীয় কমান্ডের প্রাক্তন প্রধান এয়ার মার্শাল, স্থলসেনার দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রাক্তন জিওসি লেফটেন্যান্ট জেনারেল একে সিং এবং নৌসেনার অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মন্টি খান্না রয়েছেন উপদেষ্টা পর্ষদে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নেতৃত্বাধীন জাতীয় নিরাপত্তা পরিষদ সুরক্ষা সংক্রান্ত মূল পদক্ষেপের দায়িত্বে রয়েছে।









