গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National জনগণনার প্রথম ধাপে ৩৩ প্রশ্নের জবাব চাইবে কেন্দ্র

    জনগণনার প্রথম ধাপে ৩৩ প্রশ্নের জবাব চাইবে কেন্দ্র

    0
    72
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ২০২৭ সালে অনুষ্ঠিত হতে চলা ভারতের জনগণনা ঘিরে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রকাশ করা হয়েছে জনগণনার প্রথম ধাপ-হাউস-লিস্টিং ও হাউজিং সেনসাসের প্রশ্নপত্র।
    এই ধাপ চলবে ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৭পর্যন্ত। বিজ্ঞপ্তি অনুযায়ী, সারা দেশে প্রতিটি ভবন ও পরিবার থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন জনগণনা আধিকারিকরা। বন্ধ বা খালি বাড়িরও জিও-ট্যাগ করা হবে। পুরো প্রক্রিয়ার উপর নজর রাখতে চালু করা হয়েছে সেনসাস ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটারিং সিস্টেম, যার মাধ্যমে রিয়েল-টাইমে কাজের অগ্রগতি দেখা যাবে। প্রথম ধাপে মোট ৩৩টি প্রশ্ন করা হবে।
    এর মধ্যে রয়েছে পানীয় জলের ব্যবস্থা, স্নানঘর, রান্নাঘর, এলপিজি-পিএনজি সংযোগ, ইন্টারনেট সুবিধা, বিদ্যুৎ, বাসস্থানের ধরন এবং পরিবারের প্রধান খাদ্যশস্য সংক্রান্ত তথ্য। সরকারের দাবি, এই তথ্য ভবিষ্যৎ নীতি নির্ধারণ ও জনকল্যাণমূলক প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।