গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National চিনি রফতানিতে নিষেধাজ্ঞা কেন্দ্র সরকার-র

    চিনি রফতানিতে নিষেধাজ্ঞা কেন্দ্র সরকার-র

    0
    8
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ইতিমধ্যেই সেপ্টেম্বর পর্যন্ত চিনি রফতানিতে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে বিশ্ব বাজারে চিনির বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গোটা বিশ্বের চিনির চাহিদার একটা বড় অংশ পূরণ করে ভারত।
    ২০১৭-১৮ সালে বিশ্বের মোট চিনি রফতানির ৩.৪ শতাংশ ছিল ভারতের দখলে। ২০২১-২২ সালে তা বেড়ে দাঁড়ায় ১১ শতাংশে। পরবর্তীকালে সেটা আরও বেড়েছে। কিন্তু যুদ্ধের আবহ এবং আবহাওয়ার খামখেয়ালিপনার কথা মাথায় রেখে এবার সেটার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
    এমনিতেই এতদিন চিনি রফতানি নিয়ন্ত্রিত ছিল। সব মিলিয়ে ১.৫৯ টন চিনি এ বছর রফতানির অনুমতি দেওয়া হয়েছিল মিলগুলিকে। কিন্তু এবার থেকে আর চিনি রফতানি করা যাবে না। কাঁচা, সাদা এবং পরিশোধিত সব ধরনের চিনির রফতানির এবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা জারি থাকবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। তারপর পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে।