১৬টি কম্বিনেশন ওষুধের ওপর নিষেধাজ্ঞা কেন্দ্রের

0
24
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
মানুষের ব্যবহারের জন্য তৈরি ১৬টি ফিক্সড-ডোজ কম্বিনেশন বা মিশ্র ওষুধের উৎপাদন, বিক্রি, বণ্টন এবং সরবরাহের ওপর দেশজুড়ে অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। দেশীয় বাজারে উপলব্ধ একগুচ্ছ ওষুধের কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই বড়সড় পদক্ষেপ করেছে কেন্দ্র।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই ওষুধগুলির কোনও চিকিৎসাগত যৌক্তিকতা নেই। বরং এর লাগাতার ব্যবহারে যে ধরনের ঝুঁকির সম্ভাবনা রয়েছে, সেই তুলনায় শরীরের কোনও উপকার নেই বলেই ধরা যায়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, জনস্বার্থ রক্ষা করতে, ওষুধের যুক্তিহীন ও যথেচ্ছ ব্যবহার রুখতে এবং বাজারে যাতে কেবলমাত্র কার্যকর ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ওষুধই সাধারণ মানুষের জন্য উপলব্ধ থাকে, তা নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।