গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National পুত্রকে পুলিশের হাতে তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

    পুত্রকে পুলিশের হাতে তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

    0
    5
    ছবি সৌজন্যে : এক্স
    নাবালিকাকে যৌন হেনস্থায় অভিযুক্ত পুত্রকে নিজেই পুলিশের হাতে তুলে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমার। তাঁর পুত্র বান্দি ভগীরথের বিরুদ্ধে ১৭ বছরের নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে।
    ওই নাবালিকার মা থানায় অভিযোগ দায়ের করেছেন। পকসো আইনে ভগীরথের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। তিনি যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না-পারেন, তা নিশ্চিত করতে আগেই তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করা হয়েছিল।
    তার পরেই পুত্রকে পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয়। তিনি জানিয়েছেন, বিচারব্যবস্থার উপর তাঁর আস্থা রয়েছে। আইনজীবীদের সঙ্গে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন ভগীরথ। তাঁর বাবা সঞ্জয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী। মন্ত্রী আরও জানিয়েছেন, আইনের চোখে সকলে সমান বলে তিনি মনে করেন। আর পাঁচ জন সাধারণ নাগরিকের সঙ্গে এ ক্ষেত্রে তাঁর পুত্রের কোনও ফারাক নেই। তাই সকলেই আইন মানতে হবে।