
হিডকোর চেয়ারম্যানের পদ হাতছাড়া হচ্ছে ফিরহাদ হাকিমের। গুঞ্জনের মধ্যেই এই খবরের সত্যতা নিজেই স্বীকার করেছেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিদাহাদ হাকিম।
তবে কি কারণে এই সিদ্ধান্ত তা মুখ্যমন্ত্রীই বলতে পারবেন বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। এ বিষয়ে ফিরহাদ হাকিম বলেছেন কোনও কারণ নিশ্চয়ই রয়েছে। তিনি যে মন্ত্রী, মেয়র আছেন, এটাও তো মুখ্যমন্ত্রীই দিয়েছেন। যিনি দায়িত্ব দিয়েছেন তিনিই সিদ্ধান্ত নেবেন। এতে অস্বাভাবিকের কিছু নেই।
হিডকোর চেয়ারম্যানের পদ থেকে ফিরহাদ হাকিমকে সরানোর কোনও সরকারি নির্দেশিকা জারি না হলেও বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর ফিরহাদ হাকিমকে সিদ্ধান্তের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই খবর।




