গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ইন্দ্রনীলের গানে ভুল ধরালেন মুখ্যমন্ত্রী, গাইলেন নজরুলগীতি

    ইন্দ্রনীলের গানে ভুল ধরালেন মুখ্যমন্ত্রী, গাইলেন নজরুলগীতি

    0
    196
    ছবি সৌজন্যে :ফেসবুক

    গায়ক মন্ত্রী ইন্দ্রনীলের গানে ভুল ধরিয়ে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গলায় গাইলেন নয়ন ভরা জল গো তোমার। সোমবার নবান্ন থেকে ফেরার পথে রবীন্দ্রসদনে নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঞ্চে উঠতেই তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন মুখ্যমন্ত্রীকে গান গাওয়ার অনুরোধ করেন। কিন্তু মুখ্যমন্ত্রী জানান তিনি প্র‌্যাকটিস করেন না।

    সকাল থেকে ফাইল ঘেঁটে ঘেঁটে আর বক বক করতে করতে গলার সুর বেরোনো মুশকিল। তাও নাছোড় ইন্দ্রনীলের অনুরোধে রাজি হন মুখ্যমন্ত্রী। নিজেই জানান তার যেন কেউ ভুল না ধরেন। কারণ তার কাছে কোনও কাগজ নেই। ছোটবেলায়  রেডিওয়  শুনে যেটুকু শেখা। এরপরেই ইন্দ্রনীল সেন গেয়ে  ওঠেন নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল।

    এরপরেই দ্বিতীয়  পংক্তি গাইবার সময়  মুখ্যমন্ত্রী সটান বলেন ইন্দ্রনীল ভুল সুরে গাইছে। এরপর গোড়া থেকে ফের গানটি ধরেন মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গীতপ্রেম নতুন নয, সুযোগ পেলেই গান গেয়ে থাকেন তিনি। ব্যস্ততার মাঝেও সুযোগ পেলে হারমোনিয়াম বাজান।