গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata রাজভবনের অনুষ্ঠানে রাজ্যপালের পাশে বসলেন না মুখ্যমন্ত্রী

    রাজভবনের অনুষ্ঠানে রাজ্যপালের পাশে বসলেন না মুখ্যমন্ত্রী

    0
    68
    ছবি সৌজন্যে : এক্স
    রাজভবনে অ্যাট হোম অনুষ্ঠানে রাজ্যপালের পাশে বসলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই খবর। ওই অনুষ্ঠানে লাল ভেলভেটে মোড়া তিনটি চেয়ার ছিল।
    একটিতে বসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, পাশের চেয়ারে ছিলেন স্ত্রী। আর একটি চেয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাখা ছিল। অথচ সেই চেয়ারে না বসে মুখ্যমন্ত্রী খানিক তফাতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পাশে গিয়ে বসেন। প্রত্যেকবারই স্বাধীনতা দিবসের সন্ধেয় রাজভবনের অ্যাট হোম অনুষ্ঠান হয়। অনেকটা সাম্মানিক অনুষ্ঠান। রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে আপ্যায়ন করে চা খাওয়ান।
    ডাকা হয় অন্যান্য অতিথিদের। কিন্তু সেই অনুষ্ঠানেই এবার অন্য ছবি রাজভবনে।