
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর না করতে দেওয়ার কোনও ক্ষমতা নেই। সংসদে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এসআইআর-র কাজ ৯৯% পূর্ণ হয়েছে এই দাবি করে এমনই মন্তব্য করেছেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই এসআইআর-র কাজ ৯৯ শতাংশ হয়ে গিয়েছে, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর বিরোধিতার ফল। তাঁর আরও মন্তব্য, মুখ্যমন্ত্রী ক্রমাগত এসআইআর-কে আক্রমণ করছে, তার কারণ বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলিমদের সেফ প্যাসেজ পশ্চিমবঙ্গ।
আর তাদের ভোটেই জিতে মুখ্যমন্ত্রী হয়ে বছরের পর বছর ক্ষমতায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে সমস্ত অবৈধদের নকল ভোটার, আধার সবকিছু কার্ড বানিয়ে তাদের নাগরিক করার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু আজকে যখন এসআইআর হচ্ছে তখন পালানোর পথ পাচ্ছে না কেউ, আর ভয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।








