গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata মুখ্যমন্ত্রীকে পয়লা বৈশাখের ডেডলাইন চাকরিহারাদের

    মুখ্যমন্ত্রীকে পয়লা বৈশাখের ডেডলাইন চাকরিহারাদের

    0
    117
    ছবি সৌজন্যে : নিজস্ব

    চাকরি বাতিলে মুখ্যমন্ত্রীকে পয়লা বৈশাখের ডেডলাইন বেধে নবান্ন অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন চাকরিপ্রার্থী-চাকরিহারা ঐক্যমঞ্চ। সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ এপ্রিল পয়লা বৈশাখের ডেডলাইন বেধে দিয়েছেন।

    এই সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী প্রতিটি মঞ্চের সঙ্গে আলোচনায় না বসলে, সমস্যার সমাধানে উদ্যোগী না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ঐক্যমঞ্চ। ২১ এপ্রিল নবান্ন অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। ২০১৬-র শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই মামলায় কলকাতা হাইকোর্ট সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল। এর জেরে চাকরি হারান ২৫ হাজার ৭৫৩ জন। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। আলাদা মামলা করে শিক্ষা দফতর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদও। বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালত হাইকোর্টের রায় বহাল রাখে।

    চাকরিহারাদের সাফ কথা একাধিকবার সম্মিলিতভাবে কর্মসূচি নেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসন সদর্থক ভূমিকা দেখায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে অমানবিক মুখ্যমন্ত্রী বলে আক্রমণ করেছেন। তাঁদের বক্তব্য রাজ্যে সদিচ্ছার অভাবে চাকরি হারিয়েছেন শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা।