অধিবেশন শুরুর দিনেই পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী

0
158
ছবি সৌজন্যে : ফাইল
রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনেই তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় নৌশার আলি কক্ষে হবে এই সভা।
তৃণমূলের সব বিধায়ককে ওই বৈঠকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। সোমবার থেকেই থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। ১২ ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে। আগামী বছরের বিধানসভা ভোটের আগে এটিই হতে চলেছে রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। সে দিক থেকে রাজ্য সরকারের কাছে এ বারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এ বারের বাজেট অধিবেশনে তৃণমূল বিধায়কদের কী কী ভূমিকা থাকবে, অধিবেশনে কোন কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দিতে হবে, পরিষদীয় দলের বৈঠকে তা নিয়ে আলোচনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গত বছর বিধানসভার শীতকালীন অধিবেশনের সময়ে পরিষদীয় দলকে নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। সেটি ছিল অধিবেশনের মাঝামাঝি একটি সময়ে। তবে এ বারে একেবারে শুরুর দিনেই দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক সেরে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।