মঙ্গলবার পুজো উদ্বোধন শুরু মুখ্যমন্ত্রীর 

0
154
মহালয়ার আগে মঙ্গলবার থেকেই পুজো উদ্বোধন শুরু করে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, ১ অক্টোবর বিকেল সাড়ে ৪টা নাগাদ রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপ খুলে যাবে মুখ্যমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে।
সেখান থেকেই রাজ্যের তিনটি দমকল কেন্দ্রের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। দমকল কেন্দ্র গুলির মধ্যে রয়েছে বীরভূমের দুবরাজপুর, আলিপুরদুয়ারের বীরপাড়া। শ্রীভূমির পুজোর উদ্বোধনের পর  মহালয়াতে শহরের একাধিক পুজোর উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি কলকাতায় বসে ভার্চুয়ালি জেলার একাধিক পুজোর উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। ১ অক্টোরর শ্রীভূমি, ২ অক্টোবর দক্ষিণ কলকাতার চেতলা চেতলা অগ্রণী, ৪ অক্টোবর একডালিয়ার পুজো উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। আগামী দু’তারিখ জেলার পুজো উদ্বোধন করবেন ভার্চুয়ালি।