
সরকারি জমি জবরদখল নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইন সবার জন্য এক, সেটা মনে করিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন বেআইনি কিছু দেখলে প্রয়োজনে তাঁকেও ব্ল্যাকলিস্ট করুক।
জমি দখলমুক্ত করতেই হবে, ৬ মাসের ডেডলাইন দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন প্রয়োজনে কেন্দ্রীয় এজেন্সি ইডি, সিবিআইয়ের মত সম্পত্তি ক্রোক করতে হবে। দখলিকৃত জমি চিহ্নিত করতে স্বরাষ্ট্র সচিবের নেতত্বে কমিটিও গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। জমি জবর দখলে কোনও অফিসারের নাম জড়ালে তাঁদের পেনশনেও প্রভাব পড়বে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন বাইরের থেকে এসে সরকারি জমির ওপর বেআইনি ফ্ল্যাট তৈরি করছে। ফ্ল্যাটগুলো বিক্রি করে আবার বাইরে চলে যাচ্ছে। থাকছে না। এদের ধরে আনতে হবে। এই জমির মিউটেশন কে দিয়েছে, পারমিশন কে দিয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জেলা পুলিশ নয়, রাজ্য পুলিশ। ইতিমধ্যেই অনেক সরকারি জমি জবর দখল হয়েছে সেকথা বলে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি দিয়েছেন নতুন করে জবরদখল হলে সেই এলাকার এসপি, আইসি-র বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।
বিডিও, জেলাশাসক কাউকে রেয়াত করা হবে না। মন্ত্রী, কাউন্সিলর, পঞ্চায়েত কেউ নিজের স্বার্থে জায়গা দিলে বরদাস্ত করা হবে না। সবার জন্য আইন এক।





