
চাকরি বাতিল থেকে ডিএ, কার্যত পঙ্কিল পাঁকে আটকে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর খোঁচা এর থেকে বেরোনোর সুযোগ নেই।
এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন এই সরকারের লালবাতি জ্বলে গিয়েছে। একদিকে ২৬ হাজার শিক্ষক শিক্ষাকর্মী। আগামী দিনে ৩২ হাজার প্রাথমিক, ওবিসির জট, অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে ডিএ দেওয়ার নির্দেশ।
এই চারটি অস্ত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন কাঁদায় আটকে পড়ার মত অবস্থা। এখান থেকে বেরনোর কোনও সুযোগ নেই।
