
রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সল্টলেকে যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়। সল্টলেকের বিএইচ ব্লকে শমীক ভট্টাচার্যের পৈতৃক বাড়ি।
সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভিতরে গিয়ে দেখা করেছেন শমীক ভট্টাচার্যের সঙ্গে। তারপর সল্টলেকের বিজেপি দফতরে বৈঠকে বসবেন তাঁরা। ওই বৈঠকে রাজ্যের বর্তমান শাসকদলের সাংগঠনিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে নবান্নে। পাশাপাশি প্রথম দিনেই তিনটি প্রশাসনিক বৈঠকও রয়েছে তাঁর। এ ছাড়া বিকেল ৪টেয় নবান্নেই বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
